1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ফটিকছড়িতে আগুনে দুই বসতঘর পুড়ে ছাই

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 21-12-2025 ইং
  • 21535 বার পঠিত
ad728

ফটিকছড়ির নাজিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. ওসমান ও মো. আব্দুর শুক্কুর নামে দুই সহোদরের দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  সাবেক ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মনজুর মিয়া জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি বসতঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনকে জানানো হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বসতঘর পুড়ে যাওয়ায় তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের থাকার একমাত্র আশ্রয় ধ্বংস হয়ে গেছে।

তারা ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারে সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌরসভার প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আপনার কাছ থেকে জেনেছি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728