1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে গৃহস্থের তিন গরু লুট

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 23-12-2025 ইং
  • 44399 বার পঠিত
ad728

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে আওয়ামী লীগের লোক গ্রেপ্তারের নামে গোয়াল ঘরের তিন গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তের দল। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের পশ্চিম বড়দুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে ।

ভুক্তভোগী মো. ফারুক সওদাগর বলেন, ‘রাত ২টার দিকে কয়েকজন লোক আমাদের ঘরের দরজার কড়া নাড়তে থাকেন। আমি ঘুম থেকে উঠে ভিতর থেকে পরিচয় জানতে চাইলে তারা জানান- আমরা পুলিশ, আপনার বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে, তাদের গ্রেপ্তার করবো, দরজা খুলুন।

তিনি বলেন, ‘তখন আমি দরজা খুলতে রাজি না হলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দেন। আমি বললাম, আপনারা পুলিশ হলে এলাকার চৌকিদার নিয়ে আসেন, তারপর আমি দরজা খুলব।

‘এরই মধ্যে আমি এলাকার চৌকিদারকে ফোন দিই এবং দরজা না খুললে তারা প্রায় আধা ঘণ্টা তর্কাতর্কি করার পর গালিগালাজ করে চলে যায়। তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে কিছুক্ষণ পর দরজা খুলে ঘর থেকে বের হয়ে দেখি আমার গোয়াল ঘরের তিনটা গরুগুলো নাই।

তিনি আরও বলেন, ‘লুট হওয়া গরুগুলোর মধ্যে একটি বাছুরসহ মা ও একটি গাভী ছিল, যেটি আগামী এক সপ্তাহের মধ্যে বাচ্চা দেওয়ার কথা। আমরা মূলত গরুর দুধ বিক্রয় করে জীবিকা নির্বাহ করি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, ‘ভুক্তভোগীদের থানায় অভিযোগ অথবা মামলা দিতে বলেছি। আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728