চট্টগ্রাম জেলা পুলিশের অধীনে হাটহাজারী মডেল থানার মদুনাগাট তদন্ত কেন্দ্রে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মাসুক বর্তমানে সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছেন। হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে পৌঁছে দেওয়া যেন তাঁর নেশায় পরিণত হয়েছে।
এ পর্যন্ত অসংখ্য মানুষের হারানো মোবাইল ফোন উদ্ধার করে তিনি ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকদের কাছে। প্রতিবারই মোবাইল হাতে পেয়ে মালিকদের চোখে-মুখে ফুটে ওঠা আনন্দ তাঁর মানবিক কাজের স্বীকৃতি হয়ে দাঁড়িয়েছে।
পুলিশের মূল দায়িত্ব আইনের শৃঙ্খলা রক্ষা করা হলেও প্রযুক্তি ও তদন্ত দক্ষতা ব্যবহার করে হারানো মোবাইল উদ্ধারে এসআই মাসুকের ভূমিকা এলাকাবাসীর কাছে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। তাঁর প্রচেষ্টায় সাধারণ মানুষ আরও বেশি নিশ্চিন্তে পুলিশের কাছে অভিযোগ জানাতে উৎসাহিত হচ্ছেন।
মানবসেবায় নিবেদিতপ্রাণ এ পুলিশ কর্মকর্তার কাজ ধারাবাহিকভাবে মানুষকে সহায়তা করবে—এমনই প্রত্যাশা স্থানীয়দের।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

