1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 21066 বার পঠিত
ad728

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা আন্দরকিল্লা মসজিদ প্রাঙ্গণ থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব; আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’ ইত্যাদি স্লোগান দেয় তারা। 

সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।

ইন্টেরিম সরকারকে উদ্দেশ্য করে বলেন, যে সরকার ৩ সপ্তাহ হয়ে গেলেও হাদী হত্যার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে পারে নাই, সেই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ। 

ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, শহীদ হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরি হিসেবে আধিপত্যের বিরুদ্ধে এই সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। 

এসময় আরো বক্তব্য দেন তৌফিক ইমরোজ, এসএম শহিদ, আল মামুন  প্রমুখ।

সমাবেশে অংশগ্রহণকারীরা হাদি যে প্রেরণার মিনার তৈরি করেছেন, শ্রম দিয়ে, রক্ত দিয়ে সে মিনারকে উচ্চকিত রাখার ঘোষণা দেন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728