1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ শরীফ সম্পন্ন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 36100 বার পঠিত
ad728

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৭তম খোশরোজ শরীফ মহান ১০ পৌষ উপলক্ষে নাজিরহাট শাখার আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারীর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও মানবিক কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম, শীতার্তদের কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ, জিকিরে সেমা, মিলাদ মাহফিল ও তাবাররুক বিতরণসহ নানা কার্যক্রম সম্পন্ন হয়।

আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উপদেষ্টা সিরাজুল হক সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হা মোহাম্মদ ইউনুচ, বটন কুমার দে, পাঁচ কড়ি নাথ, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ আলি নেওয়াজ, মোহাম্মদ হারুন, মাস্টার মোহাম্মদ আজিম উদ্দিন, মোহাম্মদ এয়াকুব, মোহাম্মদ আবু তৈয়ব, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন সরওয়ার, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মফিজ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ আজম ও মোহাম্মদ নাঈম প্রমুখ।

সেমা মাহফিল পরিবেশন করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল। ভায় বক্তারা বলেন, রাহাবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) এর নির্দেশনায় মহান ১০ পৌষ ওরশ শরীফ আজ বিস্তৃত লাভ করেছে। দেশে ও বিদেশের বিভিন্ন এলাকায় মহাসমারোহে ওরশ শরীফ উদযাপিত হচ্ছে এবং পালিত হচ্ছে নানা মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728