1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

অটো ব্রিকস মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 27021 বার পঠিত
ad728

চট্টগ্রামের ফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে গিয়ে রায়হান উদ্দীন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের এমএ ব্রিকস ইটভাটায় দুর্ঘটনা ঘটে।  নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মোহাম্মদ সোহাগের ছেলে। তিনি অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা আটকে যায়। একপর্যায় মেশিনটি তাকে ভেতরে টেনে নেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের লিডার কাইয়ুম জানান, তারা মেশিন থেকে রায়হান উদ্দীনের মরদেহ উদ্ধার করেছেন। ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী জানান, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে এবং তিনি আর বের হতে পারেননি।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728