1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ঝুলে আছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 20892 বার পঠিত
ad728

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ঝুলে আছে। মামলাসহ বা নানা আইনি জটিলতায় আটকা পড়েছে নির্বাচন। চেম্বারে নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্ব না থাকায় এ জনপদের বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা, সংকটে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তাদের দাবি দ্রুত নির্বাচন দেওয়া হোক।

শনিবার (২৭ ডিসেম্বর) চেম্বারের নির্বাচন বোর্ডের প্রধান মনোয়ারা বেগম বলেন, উচ্চ আদালতের রায়ের সার্টিফাইড কপি দেখে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে ২ সেপ্টেম্বর চেম্বারের পুরো পর্ষদ পদত্যাগ করে। তখন থেকে প্রশাসক দিয়েই চলছে চেম্বারের কার্যক্রম। প্রায় ১১ মাস পর গত ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

গত ১ নভেম্বর ভোট হওয়ার কথা থাকলেও মামলার কারণে ভোট হয়নি। চট্টগ্রাম চেম্বারে ব্যবসায়ীদের ভোটে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে ৩ জন করে পরিচালক নির্বাচিত হন। পরে এসব পরিচালকের ভোটে একজন সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত হন।

টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণির  সদস্যদের অংশগ্রহণ বাদ দেওয়ার দাবিতে আদালতে রিট করেন মোহাম্মদ বেলাল নামের এক ব্যবসায়ী।  গত ২২ অক্টোবর রিট শুনানির পর হাইকোর্ট ওই দুই শ্রেণিকে বাদ দিয়ে নির্বাচন পরিচালনার নির্দেশনা দিয়ে রুল জারি করেন। একই সঙ্গে ৪ সেপ্টেম্বরের চিঠির ওপর স্থগিতাদেশ দেন আদালত। এরপর বাণিজ্য মন্ত্রণালয় আপিলে যায়। গত ৩০ অক্টোবর আপিল শুনানির পর আদালত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেন এবং সমস্যা নিরসনের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেন। সর্বশেষ গত ১১ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া এক আদেশে বলা হয়, চেম্বারের নির্বাচনে ছয়টি টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণির ছয়জন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারবেন। এ আদেশের বিরুদ্ধে পাল্টা আপিল করেন ব্যবসায়ী মোহাম্মদ বেলাল। এবারের নির্বাচন ঘিরে দুটি প্যানেলও ঘোষণা করা হয়েছিল। একটি বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এস এম নুরুল হকের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং অন্যটি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিরুল হকের নেতৃত্বে ইউনাইটেড বিজনেস ফোরাম। প্রাথমিক ভোটার তালিকা অনুযায়ী, চেম্বারে ভোটার প্রায় সাত হাজার। দুই পক্ষ থাকলেও চলমান অচলাবস্থা নিয়ে উভয় পক্ষই ক্ষোভ প্রকাশ করেছে। ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আমিরুল হক বলেন, আদালতের রায়ের পর বিষয়টি চেম্বারকে জানানো হয়েছে। তবে এখনো নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বিভিন্ন সংগঠনের নির্বাচন হচ্ছে, চেম্বারের নির্বাচন নিয়েও দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728