1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

যুবদল-স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণ ভোমরা: আসলাম চৌধুরী

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 31-12-2025 ইং
  • 20480 বার পঠিত
ad728

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেছে সীতাকুন্ড উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

রোববার (২৮ ডিসেম্বর) ফৌজদারহাট এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসলাম চৌধুরী বলেন, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণ ভোমরা হিসেবে বিবেচিত। দেশনায়ক তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণে ও ৩১ দফার আলোকে আট কর্মসূচি বাস্তবায়নে তরুণ যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনে ভোটারদের মন জয় করতে হলে বিনয়ী ও সৎচরিত্রবান তারুণ্য যুব সমাজকে জনগণের দোরগোড়ায় যেতে হবে। সেজন্য যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে ইমেজ বিল্ডআপ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাক্তার কমল কদর, জহুরুল আলম জহুর, মো. মোরছালিন, আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেন, জাহিদুল হাসান, সোলায়মান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, আসলাম  উদ্দিন, যুবদলের ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার, শাহাবুদ্দিন রাজু, রোকনউদ্দিন মেম্বার, লোকমান হোসেন, মঞ্জুর প্রমুখ।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728