চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রকৌশলী মো. আবদুস ছামাদ।
সোমবার (২৬ জানুয়ারি) তিনি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া হালদা নদীর ওপর নির্মিত সেতু এবং ৩ নম্বর পিলারের ফাইল ক্যাপের রড বাঁধাইয়ের অগ্রগতি প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সেতুর কনসালটেন্ট মো. খলিল, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. শাহিন, সহকারী প্রকৌশলী মো. সাব্বির, ল্যাব টেকনিশিয়ান মো. কাউছার এবং স্থানীয় গণমাধ্যমকর্মী ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরীসহ সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

