বিভিন্ন অনিয়মের অভিযোগে কেবি হেলথ কেয়ার এবং বিসমিল্লাহ মেজ্জান নামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নগরীর কালামিয়া বাজার ও শাহ আমানত ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে কেবি হেলথ কেয়ার নামে এক প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা একই সঙ্গে খাবারে ক্ষতিকর কেমিক্যাল ও কৃত্রিম রঙ ব্যবহারের অভিযোগে বিসমিল্লাহ মেজ্জান নামের একটি প্রতিষ্ঠানের মালিককে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা ক্ষতিকর উপাদান ব্যবহার সরাসরি মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

