বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন এবং ভাবনা ধারণ করে দেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি তাঁর আদর্শ রেখে গেছেন।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ খালেদা জিয়ার জন্য কাঁদছেন। তাঁর দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা সবার হৃদয়ে ধারণ করতে হবে। তিনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার তাঁর যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে।
তাঁর জন্য সবাইকে দোয়া করতে হবে।’
শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। অন্যের মতভেদের প্রতি সম্মান দেখানোর বিষয়টি আমরা ভুলে গেছি।’
আগামীর বাংলাদেশ প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

