1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 05-01-2026 ইং
  • 51623 বার পঠিত
ad728

নগরের আকবরশাহ থানার ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মো. নুর হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  মো.নুর হাসান (২৮) নগরের খুলশী থানাধীন মাস্টার লেইন এলাকার মো.মানিকের ছেলে।

নগরেরর‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আকবরশাহ থানায় দায়ের করা একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মো. নুর হাসান পাহাড়তলী থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালানো হয়।  নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জন্য আকবরশাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এদিকে : চট্টগ্রাম: আনোয়ারা থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শওকত আলী (৪২) আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার মৃত জালাল আহমদের ছেলে। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আনোয়ারা থানায় হত্যা মামলার পলাতক প্রধান আসামি শওকত আলী নগরের ইপিজেড এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শওকত আলীকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728