1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে সেনাবাহিনী

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 06-01-2026 ইং
  • 20395 বার পঠিত
ad728

খাগড়াছড়িতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন খাগড়াছড়ি রিজিয়নের ডিকিউ মেজর মো. ওমর ফারুক সুমন। এ সময় মোট ৪১টি অসহায় পরিবারের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের কার্যক্রম সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছে এবং শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করছে। শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728