1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হালদা নদীতে অভিযান : ১৭০০ মিটার জাল ও ১৮টি বড়শি জব্দ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 18-12-2025 ইং
  • 27490 বার পঠিত
ad728

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অবৈধ মৎস্য আহরণ রোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মৎস্য অধিদপ্তর হাটহাজারী উপজেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের হালদা প্রকল্পের পাহারাদার হোসাইন, শহিদুল, মোতালেব, সেকান্দার ও আবুল হাশেম। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত দুটি চরঘেরা জাল, যেগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৭০০ মিটার এবং ১৮টি বড়শিও জব্দ করা হয়।  মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। হালদা নদীর মাছ ও প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধ মৎস্য আহরণে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728