সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র স্প্রিং সেমিস্টারের শ্রেণি কার্যক্রম (ক্লাস) ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।
বৃধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. সাইদুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এজন্য ১৪ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এনরোলমেন্ট সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেইসঙ্গে প্রত্যেক বিভাগের প্রশাসনিক দফতরে গিয়ে এনরোলমেন্টের যাবতীয় কার্যক্রম শেষ করে শ্রেণি কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে রেজিস্ট্রার অফিস।
এছাড়া যেসব শিক্ষার্থী স্প্রিং সেমিস্টার—২০২৬ এ ভর্তি হয়েছে তাদেরকে ভর্তি শাখা হতে আইডি কার্ড সংগ্রহ এবং ভর্তি ইচ্ছুক নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার আগে অফিস চলাকালীন সময়ে(সকাল ৯টা থেকে বিকেল ৫টা) ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ। শ্রেণি কার্যক্রম ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০৬—১৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

