1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মীরসরাইয়ে ট্রাক উল্টে প্রাণ গেল ভিক্ষুকের

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 19-01-2026 ইং
  • 17617 বার পঠিত
ad728

মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে আব্দুর রহমান (৪২) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। এসময় চালক ও সহকারী আহত হন।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টায় নিজামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেইনে এলপিজি সিলিন্ডারবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় পাশে থাকা এক পথচারী পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728