1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

এনসিপি ছেড়ে বিএনপিতে যাত্রা মীর আরশাদুলের

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 08-01-2026 ইং
  • 35272 বার পঠিত
ad728

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হকের দলবদল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রার্থী ঘোষণার পর এনসিপি থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দলীয় ফরম পূরণ করে প্রাথমিক সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন মীর আরশাদুল হক। 

দলবদলের তথ্যটি নিশ্চিত করে মীর আরশাদুল হক সিভয়েস২৪’কে বলেন, ‘আমি মূলত রাষ্ট্র বিনির্মাণের প্রতিটি খাতে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা দেখেছি। এনসিপিতে এমন কিছু দেখতে পাইনি বলে দলটি থেকে পদত্যাগ করেছি। আর বিএনপির পরিকল্পনা ও রাজনৈতিক দর্শন দেখেই বিএনপিতে যোগ দিয়েছি।’

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে বিএনপির রাজনৈতিক অবস্থানের প্রতি সমর্থন জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এনসিপিতে তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728