দেশের প্রধান সমুদ্রবন্দরের ডিজিটাল কার্যক্রম আরও গতিশীল, নিরাপদ ও কার্যকর করার লক্ষ্যে Axentec PLC স্থাপিত সর্বাধুনিক ৫জি নেটওয়ার্কের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা একটায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে ৫জি নেটওয়ার্কের উদ্বোধন ঘোষণা করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, সিস্টেম অ্যানালিস্ট একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলা এবং Axentec PLC এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম বন্দরে আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে ৫জি নতুন মাইলফলক।
৫জি নেটওয়ার্ক চালু হওয়ায় বন্দরের স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ স্মার্ট পোর্ট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে ৫জি নেটওয়ার্ক চালুর মাধ্যমে বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সক্ষমতা আরও অনেক বাড়বে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

