1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সিএমপি’র বিশেষ অভিযানে বায়েজিদের শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলসহ ৩ সহযোগী আটক

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 14-01-2026 ইং
  • 19807 বার পঠিত
ad728

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে বায়েজিদ এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে ‘বার্মা সাইফুল’সহ তার ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সংঘটিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় লুণ্ঠিত ২৯টি স্বর্ণের বার (২৯০ ভরি) ও ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় গঠিত সিএমপি’র একটি বিশেষ চৌকস টিম পাঁচলাইশ থানাধীন আতুরারডিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার সহযোগী মোঃ শিহাব উদ্দিনকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে ঢাকা মহানগরীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে অভিযান পরিচালনা করে আসামী শিহাব উদ্দিনের হেফাজত থেকে দস্যুতায় ব্যবহৃত একটি YAMAHA R15 মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পাঁচলাইশ থানার মামলা নং–০১, তারিখ–০৫/০১/২০২৬ খ্রি., ধারা–৩৯৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিন গ্রেফতারের পাশাপাশি বন্দর থানা এলাকায় পাঠাও চালক ওজিয়ার রহমান হত্যা মামলার রহস্যও উদ্ঘাটন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানায়, শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি, প্রতারণায় ২টি, চাঁদাবাজি ও ছিনতাইয়ে ৫টি, অপহরণে ১টি, দস্যুতায় ১টি, বিশেষ ক্ষমতা আইনে ৩টি, বিস্ফোরক আইনে ২টি, মারামারি ও জখমের ১৮টিসহ মোট ৩৪টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে।

তার সহযোগী মোঃ শিহাব উদ্দিনের বিরুদ্ধে প্রতারণা ৫টি ও দস্যুতা ১টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

স্বর্ণের বার লুণ্ঠণের ঘটনায় এ পর্যন্ত মোট ১০ জন আসামী গ্রেফতার, ২৯টি স্বর্ণের বার এবং ঘটনায় ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে, পাঁচলাইশ মডেল থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের আরও দুই ঘনিষ্ঠ সহযোগী মোঃ রিয়াদ হোসেন (২৮) ও মোঃ মীর হোসেন প্রকাশ লিংকন (৩১)-কে গত ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে পাঁচলাইশ থানাধীন হিলভিউ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রিয়াদ হোসেনের বিরুদ্ধে চুরি ও দস্যুতাসহ ৫টি এবং মোঃ মীর হোসেন প্রকাশ লিংকনের বিরুদ্ধে মাদক, চুরি, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৫টি মামলা রয়েছে। তাদেরকেও যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

০১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানার অভিযানে ১৪ জন শীর্ষ সন্ত্রাসী, ২০১ জন ছিনতাইকারী, ৩৩ জন চাঁদাবাজ এবং ২১০ জন কিশোর গ্যাং সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি ‘ডেভিল হান্ট’ অভিযানে ৩৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মহানগরের আইনশৃঙ্খলা বজায় রাখতে সিএমপি’র এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728