র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতারসহ চাঁদাবাজ ও সন্ত্রাস দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।
অপরাধ দমনের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে র্যাব সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে র্যাব জনগণের পাশে থেকে বন্ধু হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
র্যাব ফোর্সেস নিয়মিত মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রেখে চলেছে। শুধু অপরাধ দমনই নয়, দুঃসময়ে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও র্যাবের অন্যতম অঙ্গীকার। অন্যান্য বছরের ন্যায় চলতি শীত মৌসুমেও চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব ফোর্সেস।
এরই ধারাবাহিকতায় আজ ১৩ (জানুয়ারি) ২০২৬ ইং তারিখ দুপুর ১২টা ০০ ঘটিকায় অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি, র্যাব-৭, চট্টগ্রাম-এর উপস্থিতিতে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া মোহাম্মদিয়া দরবার শরীফে শীতার্ত অসহায় মানুষের মাঝে ৩০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকৃত অসহায় ও দুস্থ মানুষজন র্যাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি, র্যাব-৭, চট্টগ্রাম বলেন—
“এলাকাবাসীর কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ থাকবে—আপনারা সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ সংক্রান্ত যেকোনো সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আমাদের কাছে প্রদান করুন। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও দ্রুত ও কার্যকরভাবে অপরাধ দমন করতে পারবো। র্যাব-৭, চট্টগ্রাম সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে জনগণের সেবা প্রদানে র্যাব ফোর্সেস সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

