চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের অবহেলিত এলাকা জঙ্গল সলিমপুরের গহিন পাহাড়ি অঞ্চলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
জঙ্গল সলিমপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি আ ন ম মহিবুল্লাহর পরিচালনায় এবং প্রবীণ রাজনীতিবিদ মাস্টার নুরুল হকের সভাপতিত্বে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সূরা সদস্য, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা জনাব মু. কুতুব উদ্দিন শিবলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মু. কুতুব উদ্দিন শিবলী বলেন, “আমরা সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর পক্ষ থেকে আপনাদের জন্য সালাম ও শুভেচ্ছা জানাতে এসেছি। জামায়াতে ইসলামী যদি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা শাসক নয়—সেবক হিসেবেই জনগণের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”
এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় ৫০০-এর বেশি নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

