1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত তিন প্রবাসীর দাফন সম্পন্ন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 16-01-2026 ইং
  • 19302 বার পঠিত
ad728

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত মা, ছেলে ও মেয়ের জামাইসহ তিন প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গাউসিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। একই পরিবারের তিন সদস্যের এমন বিদায়ে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলেনিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন— ছোট ছিলেনিয়া গ্রামের ওমান প্রবাসী শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার, তাদের একমাত্র ছেলে সাকিবুল হাসান ও মেয়ের জামাই দিদারুল আলম। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাতে লাশ গ্রহণ করে শুক্রবার সকালে গ্রামে নিয়ে আসা হয়। লাশের কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। মা, ছেলে ও মেয়ের জামাইকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের অন্য সদস্যরা। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ওমানের সালালা ভ্রমণ শেষে রাজধানী মাস্কাটে ফেরার পথে তামরিদ এলাকায় গাড়ি উল্টে প্রাণ হারান তারা। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তাদের মরদেহ দেশে আনা হয়।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728