1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বাংলাদেশ ১২ ফেব্রুয়ারিতে পথ খুঁজে পাবে: শফিকুর রহমান

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-02-2026 ইং
  • 30108 বার পঠিত
ad728

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাঘ মাসে মাথা যদি এত গরম হয় চৈত্র মাসে যাবে কই। মাথা ঠান্ডা রাখ ভাই। যখন মাথা গরম হয় তখন তারা অনেক সময় বউকে মা বলে সম্বোধন করে বসে।

আগামীর বাংলাদেশ গড়বে যুবকরা। যুবকরা ঘুমিয়ে পড়ে নাই। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, '২৪ না হলে '২৬ পাওয়া যেত না। যারা এটাকে অস্বীকার করে তাদের এই '২৬ এ লাল কার্ড।

বাংলাদেশ ১২ ফেব্রুয়ারিতে পথ খুঁজে পাবে। ঢাকসু থেকে শুরু জকসুতে এসে থেমেছে। আমরা চাই দুর্নীতি, ব্যাংক ডাকাত, ঋণখেলাপি মুক্ত বাংলাদেশ চাই।

শফিকুর রহমান বলেন, বীরেরা কখনো মরে না।তারা জীবন দিয়ে বলে যায় আমার জীবন তোমাদের জন্য দিয়ে গেলাম। তারা সৎ রাজনীতির উপদেশ দিয়ে চলে যায়। জীবন দেব জুলাই কাউকে আমরা দেব না।

তিনি বলেন, সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ১৫ মাসে তারা চাঁদাবাজে পরিণত হয়েছে।

১২ ফেব্রুয়ারিতে বিজয়ী হলে আর দুর্নীতি করতে দেওয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেন, আমি বিএনপিতে ছিলাম। দুইজন সংগঠকদের মধ্যে আমি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দুজনে মিলে কালুরঘাট বেতার কেন্দ্রে যায়। সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যে টাকা পাচার করেছে সেগুলো থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম দেশ হতো। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি কাজ করছে। তারা ভারতের কাছে দেশ বিক্রি করতে চায়।

অলি আহমদ আরও বলেন, বাংলাদেশ এখন জিয়া, খালেদা জিয়ার বিএনপির নাই। বর্তমান বিএনপি ভাড়াটিয়া, চাঁদাবাজদের। তাই আমি বিএনপি ত্যাগ করেছিলাম। বেগম খালেদা জিয়ার অসুস্থতায় আবার যাই। কিন্তু এই চাঁদাবাজির কারণে ত্যাগ করেছি। তাদের সাথে থেকে আমি দুদকে যেতে চাই না।

তিনি বলেন, আমরা বেইমান, দেশদ্রোহীদের হাত থেকে বাংলাদেশকে অবতীর্ণ করতে চাই। দেশ স্বাধীন রাখতে চাইলে আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। একটা ভুল ভোটের কারণে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ হতে পারে। যোগ্য প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটের র এর দালাল নেই।

জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, জামায়াত নেতা হামিদ হোসেন আজাদ, দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১২ আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, বান্দরবান আসনে এনসিপির প্রার্থী এস এম সুজাউদ্দিন প্রমুখ।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728