দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে সিটি গভর্মেন্ট (নগর সরকার) প্রতিষ্ঠা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইকোনোমিকস অলিম্পিয়াড ২০২৬-এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
তিনি বলেন, নগর সরকার প্রতিষ্ঠিত হলে নগরের বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত হবে, ফলে উন্নয়ন কার্যক্রমের সুফল দ্রুত ও সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী তাদের অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার প্রধান বক্তা ছিলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। মূল বক্তা ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা সাইদ খান সাগর এবং ব্রাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড কায়েস চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অর্থনীতির শিক্ষা—দেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই অলিম্পিয়াড অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও অর্থনীতিবিদ।
তাদের মধ্যে অর্থনৈতিক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চাই। কিন্তু একটি শহরকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে কিছু মৌলিক কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শক্তিশালী ও কার্যকর নগর সরকার।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

