1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

কাপ্তাইয়ে জিপের চাপায় চালকসহ আহত ৬

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 17-01-2026 ইং
  • 19349 বার পঠিত
ad728

রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারানো কাঠবোঝাই একটি জিপের চাপায় সিএনজির চালক ও যাত্রীসহ ছয়জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন— সিএনজি চালক শাহাবুদ্দিন (৩৭), যাত্রী মংচিং মারমা (৫০), মইনুল ইসলাম (৪০), ঝুমা (১৯), পূর্ণিমা মারমা (২০) এবং নাসির উদ্দীন (৩৭)।

স্থানীয়রা জানান, কাঠবোঝাই একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে দুর্ঘটনাকবলিত সিএনজি চালক এবং যাত্রীসহ ৬ জন আহন হন। তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কাঠবোঝাই জিপের চালক পলাতক রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728