চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাঁকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো মোট ১৩টি পূজা মণ্ডপে একযোগে এ পূজার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনে ক্যাম্পাসজুড়ে চলছে পূজা উদযাপন। বিপুল আনন্দে পূজায় মেতে উঠেছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়জুড়ে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে । সকাল সাড়ে ১১টায় সরস্বতী পূজা উপলক্ষে চবি সনাতন ধর্ম পরিষদের উদ্যােগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ‘শ্রীপঞ্চমীর শুভেচ্ছা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতীতে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ছয়টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হলেও এবার তা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যোগে আলাদাভাবে এ উৎসব আয়োজন করছে।
ব্যবসায় প্রশাসন, কলা ও মানববিদ্যা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান অনুষদ ও মুক্তমঞ্চসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া, চারুকলা ও নাট্যকলা বিভাগ পৃথকভাবে পূজার আয়োজন করেছে। ছাত্রীদের প্রীতিলতা ও ছাত্রদের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেও সরস্বতী পূজা হচ্ছে।
আয়োজকরা জানান, সকালে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা ও যজ্ঞের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

