1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নিখোঁজের ৫ দিন পর তরুণের নিথর দেহ মিললো খালে

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 26-01-2026 ইং
  • 16676 বার পঠিত
ad728

চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে নিখোঁজের ৫ দিন পর রাজু মিয়া (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার  সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের খনখাইয়া খালে ওই তরুণের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। নিহত রাজু ওই এলাকার দায়মোল্লাহ তালুকদার বাড়ির কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র মতে, রাজু প্রেমের সম্পর্কে তুসি নামের এক প্রতিবেশী তরুণীকে পালিয়ে বিয়ে করেন, পরে গত ২১ জানুয়নরি বিকালে উভয় পরিবারের মতের ভিত্তিতে সামাজিক বৈঠকের মাধ্যমে তা সমাধান হয়। বিকালে সমাধান হলেও রাতে নিখোঁজ হন রাজু মিয়া। পরে ২২ জানুয়ারি রাজু মিয়ার পিতা বাদি হয়ে ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তিনি ওই তরুণী (তুসি) বোন জামাই ফিরোজ আহমেদকে প্রধান আসামিকরে সুনির্দিষ্ট ৬জন ও অজ্ঞাত ৫/৬জনকে বিবাদী করেন।

থানায় দায়ের করা অভিযোগ মতে, সেদিনের বৈঠকে মানামানি হলেও মেয়ের বোন জামাই ফিরোজ আহমেদ তা মানতে পারেনি। পরে ২১ জানুয়ারি রাতে অভিযুক্ত ফিরোজ নিহত রাজুকে ঘর থেকে ডেকে এনে অভিযোগে উল্লেখিত অপারাপর বিবাদীদের সহযোগিতায় রাজুকে অপহরণ করে। এর ৫দিন পর রাজুর মরদেহ পাওয়া যায় খালে।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লাশ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728