1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, ছাত্রী আহত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-01-2026 ইং
  • 47455 বার পঠিত
ad728

চবি শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী আহত হয়েছেন। পাথরের আঘাতে তাঁর নাক ও ঠোঁটে গুরুতর জখম হয়েছে। চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরবর্তীতে তাঁকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ইমু মনি জ্যোতি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনে ওঠার পর ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছলে বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মুখে আঘাত করে। এতে নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত গভীর ক্ষত সৃষ্টি হয়।

ঘটনার পরপরই সহযাত্রীরা তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আঘাতের ক্ষত তুলনামূলকভাবে গভীর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল বলেন, শাটলে পাথর নিক্ষেপের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমাদের কাছে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728