চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১০ম বারের মতো শুরু হয়েছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন-২০২৬। 'আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন' প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) উদ্যোগে আয়োজিত হয় এ সম্মেলন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী এ আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠান শুরু হয়।এই সম্মেলন চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার
এবারের সম্মেলনে ১০টি কমিটি রয়েছে। কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতাবিষয়ক সংস্থা (ইউএন উইমেন), সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন হ্যাবিট্যাট), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি) এবং বাংলাদেশ নির্বাচন কমিশন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

