1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হাইকোর্টে যাবেন ফটিকছড়ির প্রার্থী সারোয়ার আলমগীর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 19-01-2026 ইং
  • 24671 বার পঠিত
ad728

নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে যাবেন বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর। 

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় সংস্থাটি। সারোয়ার আলমগীর বাংলানিউজকে হাইকোর্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমাদের সমর্থকদের বলবো ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আমরা ন্যায় পাব।  সূত্র জানায়, সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বাতিল করেন। ফলে ভোটে লড়তে চাইলে এখন তাকে হাইকোর্টে যেতে হবে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728