বোয়ালখালীতে আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর নিয়ন্ত্রণধীন পশ্চিম শাকপুরার সদারামপাড়া সমিতির অফিসের মালামাল চুরি হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে চুরি হয়েছে বলে সমিতির পক্ষে সভাপতি কণা দে বোয়ালখালী থানায় রোববার (১ ফেব্রুয়ারি) একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, অফিসের ৩টি সিলিং ফ্যান, ২৮টি চেয়ার, ওজন মাপার ১টি মেশিন ও ১টি পানির ফিল্টার সহ বিভিন্ন সরঞ্জাম সহ ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়।
এর আগে গত বছরের ৩ জুলাই পূর্ব শাকপুরা এসডিএফ এর গ্রাম সমিতির অফিস কক্ষের মালামাল চুরির ঘটনা ঘটে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

