1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ফটিকছড়িতে ভোটকেন্দ্রের সিসি ক্যামরাসহ সরঞ্জাম চুরি

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-02-2026 ইং
  • 15811 বার পঠিত
ad728

ফটিকছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি জোরদারের লক্ষে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে উপজেলার  মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিক্যামরা ও সরঞ্জাম চুরির ঘটনা ঘটে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আহমদ হোসেন জানান, গত ২৯ জানুয়ারি বিদ্যালয় ছুটি হওয়ার পর কয়েক দিন বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার সকালে স্কুলে এলে সিসিক্যামরা ও সরঞ্জাম চুরির ঘটনা দেখতে পাওয়া যায়। চুরি যাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে, সিসি ক্যামেরা, রাউডার, মনিটর, আইপিএস, ব্যাটারি, কম্পিউটার মাউস, কীবোর্ড, সাউন্ড বক্স, ব্যাংকের চেক বই এবং বিদ্যালয়ের ঘণ্টা। তাছাড়া চোর বিদ্যালয়ের বেশ্ কিছু প্রয়োজনীয় নথিপত্রের ক্ষতি সাধন করে। প্রধান শিক্ষক আরো বলেন, নৈশপ্রহরীর দায়িত্ব অবহেলার কারনে চুরির ঘটনা ঘটেছে। সে গত ৩ দিন বিদ্যালয়ে উপস্থিত ছিল না। তার অনুপস্থিতির কারনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলে নিয়মিত মামলা নেয়া হবে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং গুরুত্বের সঙ্গে দেখছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পুনরায় স্থাপন করে সিসিটিভি ক্যামেরা সচল করা হবে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728