ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে সীতাকুণ্ডে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড পৌরসভা এলাকায় গণসংযোগ, মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরীর ছোট ভাই ও সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন চৌধুরী। গণসংযোগ ও সমাবেশে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আসলাম চৌধুরীর বিজয় নিশ্চিত করতে হবে।
নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন। এ সময় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজা উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, চট্টগ্রাম মহানগর যুবদলের সহদপ্তর সম্পাদক শাহেদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

