1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে প্রশ্নবাণে জর্জরিত নাছির মুনির

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 15-02-2026 ইং
  • 45879 বার পঠিত
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে ‘নানা অনিয়ম, অসঙ্গতি, কারচুপি, জালভোট, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনিরের সংবাদ সম্মেলনে হট্টগোল হয়েছে। 

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হন হাটহাজারী আসনের ১১ দলীয় ঐক্য ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির। অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ত্রয়োদশ চট্টগ্রাম-৫ আসনের ১৪৩টি ভোট কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন ৪৬ হাজার ৫৮৯ ভোট।

মাওলানা নাছির উদ্দীন মুনির বলেন, ভোট গ্রহণ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঠিকঠাক চলছিল। তবে বেলা দেড়টার পর ভোটারের উপস্থিতি কমে যায়, তখন সহকারী প্রিসাইডিং অফিসারদের জিম্মি করে ভাড়াটে লোক দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়।

বিএনপি দলীয় ও পছন্দের প্রিসাইডিং নিয়োগ ও তাদের মাধ্যমে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ও কারচুপি করা হয়।  

কিন্তু এ বিষয়ে তিনি ওইদিন অভিযোগের প্রমাণপত্র দেখাতে পারেননি ।

ভোটের কারচুরি ও অনিয়ম নিয়ে থানায় বা আদালতে কোনো প্রতিকার চেয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে প্রার্থী বলেন, এখনও পর্যন্ত থানায় কিংবা আদালতে অভিযোগ করা হয়নি। দলীয় সিদ্ধান্তের পর অভিযোগ করা হবে।

১৪৩টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র ছাড়া বাকি প্রায় সব কেন্দ্রে তিনি হেরেছেন। এমনকি নিজের কেন্দ্র চারিয়াতেও তিনি পরাজিত হয়েছেন। এ অবস্থায় বড় ব্যবধানে পরাজয়ের পর ভোট কারচুপির অভিযোগ কতটা যুক্তিযুক্ত, এমন প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

ভোটের দিন অভিযোগ না করে তিন দিন পর সংবাদ সম্মেলনে এসে কেন অভিযোগ তুলছেন, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

তাঁর বিরুদ্ধে চেক প্রতারণা মামলার অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে জবাবে প্রার্থী বলেন, এসব অভিযোগ মিথ্যা।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, চেক প্রতারণার বিষয়ে কাগজ দেখান আমাকে, কে এই তথ্য দিয়েছে তা জানান। 

এরপর উপস্থিত সাংবাদিকরা বলেন, সোর্সের নাম প্রকাশ করতে তারা বাধ্য নন।

এক পর্যায়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে জুলুম, অনিয়ম ও অত্যচারীদের বিচার আমি আল্লাহকে দিলাম।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728