1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 24-02-2026 ইং
  • 27870 বার পঠিত
ad728

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ ও লাইব্রেরির সম্মুখস্থ রাস্তার সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন।

সংশ্লিষ্টরা জানান, ভবন তিনটির নির্মাণকাজ এক বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন  তারা।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, ছাত্র প্রতিনিধি ও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728