দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা কাউন্সিল (সিবিসি) ২০২৬ সালের অফিস বিয়ারার নির্বাচনের জন্য যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ওয়াহিদ উল্লাহ এফসিএমএ-কে চেয়ারম্যান এবং মো. রেজওয়ান হাসানকে সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও নাজমুল ইসলাম এফসিএমএ-কে ভাইস চেয়ারম্যান এবং কাজী আবদুল সালাম এসিএ, এসিএমএ-কে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াহিদ উল্লাহ বর্তমানে ক্লিফটন গ্রুপে জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) পদে এবং সচিব মো. রেজওয়ান হাসান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসা প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়া নাজমুল ইসলাম ভিতজার বাংলাদেশ এর ফাইন্যান্স ম্যানেজার (হেড অফ ফাইন্যান্স) এবং কাজী আবদুল সালাম, কেওয়াই স্টীল মিল লিমিটেডের এজিএম (কর্পোরেট ট্যাক্স) পদে রয়েছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

