চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজারে উত্তর পাশে মক্কা পেট্রোল পাম্পে দক্ষিণ পাশের মধ্যবর্তী স্থান শিকারী পাড়ার টেক এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক ব্যবসায়ী মো. জাবেদ (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. জাবেদ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড হাজিপাড়া এলাকার মরহুম রফিক আহমদের সন্তান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট বাজারে উত্তর পাশে মক্কা পেট্রোল পাম্পে দক্ষিণ পাশের মধ্যবর্তী স্থান শিকারী পাড়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি দোহাজারী হাইওয়ে থানায় আটক রয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

