1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চন্দনাইশে গরুর মালিককে হত্যা করে ৩টি গরু লুট

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 04-03-2026 ইং
  • 10229 বার পঠিত
ad728

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভা ১নং ওয়ার্ড উত্তর গাছবাড়িয়া ভোলা সেন বাড়িতে ডাকাত দলের গুলিতে গরুর মালিক চন্দন দেকে হত্যা ও ৩টি গরু লুটের ঘটনায় সন্দেহভাজন মো. রুবেল (৩০) ও নাছির উদ্দিন (৪৫) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এরআগে একজনকে গ্রেপ্তার করা হয়। 

গত ২৬ ফেব্রুয়ারি ভোর পৌনে ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া নিহতের বাড়িতে এই হত্যা ও গরু লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে চনি বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন

চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার চন্দনাইশ ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা কোরালখালী এলাকার আবুল কালামের ছেলে ডাকাত মোঃ রুবেল ও চকরিয়া উপজেলা চৌয়ার ফাড়ী ৯নং ওয়ার্ড ইলিশিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে ডাকাত নাছির উদ্দিন@লম্বা নাছির (৪৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম।

ওসি মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম আরও জানান, আন্ঃজেলা ডাকাত মোঃ রুবেল নামে কক্সবাজার-চট্টগ্রাম-বান্দরবানের বিভিন্ন থানায় ১৬টি ও ডাকাত নাছির উদ্দিন নামে ৭টি  ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য মামলা রয়েছে। চন্দন দে হত্যা মামলায় এই পর্যন্ত ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ডে আবেদন করা হয়েছে 

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728