1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বালুখোকোদের নির্মূল করতে হবে : সরওয়ার নিজাম

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 07-03-2026 ইং
  • 10110 বার পঠিত
ad728

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, এই উপজেলার বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে, নদী থেকে বালু উত্তোলন করে গ্রামীণ সড়ক দিয়ে ট্রাকের মাধ্যমে পরিবহনের কারণে একদিকে যেমন রাস্তাঘাটে ক্ষতি হচ্ছে অপরদিকে জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই মাদকের মত জিরো টলারেন্সের মাধ্যমে মাটিখেকো ও বালু খেকোদের নির্মূল করতে হবে।

এসব অপকর্মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে, যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না। এসময় তিনি সব ধরনের চাঁদাবাজি বন্ধের হুশিয়ারি দেন। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলার কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, সকলকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পদাঙ্ক অনুসরণ করে কাজ করতে হবে। সরকারী সব কাজ দূর্নীতিমুক্ত হতে হবে। কেননা কোনো কাজে দূর্নীতি হলে তা সুন্দরভাবে শেষ করা যায় না। এক্ষেত্রে তিনি প্রশাসন এবং সকল কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

এসময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728