1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ছিনতাই-কিশোর গ্যাং দমনে কঠোর সিএমপি, গ্রেপ্তার ৭০

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 07-03-2026 ইং
  • 16168 বার পঠিত
ad728

চট্টগ্রাম নগরে ছিনতাই, কিশোর গ্যাং ও মাদক অপরাধ দমনে বিশেষ ‘এস-ড্রাইভ’ অভিযান পরিচালনা করে ৭০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ -সিএমপি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর থেকে বুধবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।  পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে ৪৫ জন ছিনতাইকারী এবং ১৩ জন কিশোর গ্যাং সদস্য রয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ১৫ জন ও হালিশহর থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া সদরঘাট, বায়েজিদ ও ডবলমুরিং থানা এলাকা থেকে ৩ জন করে এবং চান্দগাঁও, বন্দর ও পতেঙ্গা থানা এলাকা থেকে ২ জন করে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, কিশোর গ্যাং দমনে পরিচালিত অভিযানে ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বাকলিয়া থানা এলাকায় সর্বোচ্চ ৪ জন এবং ডবলমুরিং এলাকায় ৩ জন গ্রেপ্তার করা হয়। এছাড়া আকবরশাহ থানা থেকে ২ জন এবং সদরঘাট, খুলশী, ইপিজেড ও পতেঙ্গা থানা এলাকা থেকে একজন করে গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে চান্দগাঁও থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে খুলশী এলাকায় ডিবি (উত্তর) পাঁচ হাজার পিস ইয়াবাসহ দু’জন এবং কোতোয়ালী এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে।

এছাড়া পাঁচলাইশ থানা এলাকা থেকে ১টি কাঠের বাঁটযুক্ত ধারালো চাইনিজ কুড়াল ও ৪টি দেশীয় কিরিচসহ মোট ৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, “‘এস-ড্রাইভ’ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি অভিনব অপারেশন। এ অভিযানের মাধ্যমে আমরা নগরের সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী ‘এস-ড্রাইভ’ অপারেশন ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728