পোশাকে পাকিস্তানি ব্রান্ড হুবহু লেখা আছে, মুখে বলছে বাংলাদেশি ব্রান্ড। আর কিছু পণ্য আছে পাকিস্তানি বা বাংলাদেশি কোনোটাই উল্লেখ নেই বিদেশি বলে বিক্রি করছে। মূল্যও উল্লেখ করছে না। পাকিস্তানি আগানূর, সাদাবাহার ব্রান্ডের নাম উল্লেখ করা আছে।
কিন্তু মুখে বলছে, বাংলাদেশি। বাংলাদেশি কোথাও উল্লেখ নেই।
মঙ্গলবার (১০ মার্চ) নগরের ফিনলে সাউথ সিটিতে অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এভাবেই প্রতিক্রিয়া জানান। এ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে for you ABAYA ১৫ হাজার টাকা, Guzal ৩০ হাজার টাকা ও ইরানি বোরকা হাউসকে ১৫ হাজার টাকা ও খাদিঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, মেড ইন ইউএই লেখা বোরকা। আসলে মেড ইন ইউএইর কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। সাধারণ ভোক্তার কাছে মেড ইন সৌদি আরব, মেড ইন ইরান বলে বিক্রির করে দেওয়ার সম্ভাবনা আছে।
খোলা মার্কেট থেকে লুঙ্গি এনে খাদিঘর ব্রান্ডের পণ্য হিসেবে বিক্রি করছে। আমরা তাদের সতর্ক করেছি।
ভোক্তা অধিকারের তদারকি কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, যেখানে অসংগতি পাই সেখানে আইনগত ব্যবস্থা নেব।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

