ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে আটজনকে আসামি করে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ভুক্তভোগী বাদী ভূজপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার পরপরই পুলিশ ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আনুমানিক পাঁচ থেকে ছয় বছর আগে ওই নারীর প্রেমিক তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও মামলার অভিযুক্তদের হাতে চলে যায়। এরপর অভিযুক্তরা ভিডিওটি নিয়ে ওই নারীকে ব্ল্যাকমেল করতে থাকে। মান-সম্মানের ভয়ে প্রথমে অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন।
কিন্তু তাতেও তারা ক্ষান্ত না হয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি নিরুপায় হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

