1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ডাক বিভাগকে প্রযুক্তিনির্ভর করা হবে: আবু সুফিয়ান

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 13-03-2026 ইং
  • 41034 বার পঠিত
ad728

ডাক বিভাগের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি বলেছেন, বিগত সরকারের অবহেলা, অনিয়ম ও দুর্নীতির কারণে ডাক বিভাগের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ফলে ধীরে ধীরে ডাক বিভাগের জনহিতকর কার্যক্রম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে বসেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম জিপিওতে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আবু সুফিয়ান বলেন, একসময় ডাক বিভাগের কর্মচারীরাই সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেছেন। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় এ প্রতিষ্ঠান পিছিয়ে পড়েছে। বর্তমান সময়ে ডাক বিভাগে জনবল সংকট রয়েছে, যার ফলে সেবাকার্যও ব্যাহত হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ডাক বিভাগকে প্রযুক্তিনির্ভর ও আধুনিকায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তা কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এএম নাজিম উদ্দিন বলেন, প্রযুক্তির যুগে ডাক বিভাগ এতটা পিছিয়ে থাকবে তা মেনে নেওয়া যায় না। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে কাজের দক্ষতা বাড়াতে হবে।

দেশের অনেক ডাকঘর জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি সেগুলো সংস্কারের মাধ্যমে গ্রাহকবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে।

একইসঙ্গে বিগত সরকারের সময়কার অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম শহীদ ইকবালের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক বিভাগের পূর্বাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ নিজাম উদ্দিন, চট্টগ্রাম জিপিওর সিনিয়র পোস্টমাস্টার মুহাম্মদ আবদুল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুর উল্লাহ বাহার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।

এ সময় টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আফসার উদ্দিন শিফন, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলা শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728