1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নাফ নদী থেকে পিতা–পুত্রসহ ৭ জেলে অপহরণের অভিযোগ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 30-04-2026 ইং
  • 179 বার পঠিত
ad728

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ–সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা–পুত্রসহ সাত জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি–এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সীমান্তবর্তী ওই নদীতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় জেলে ও প্রশাসন সূত্রে জানা গেছে।

আটক জেলেরা হলেন শাহপরীর দ্বীপের ডেইলপাড়ার বাসিন্দা আলী আহমেদ এবং তাঁর দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম। এ ছাড়া সাবরাং এলাকার লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ এবং নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেবকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য রয়েছেন।

স্থানীয় জেলে আরাফাত রহমান বলেন, সকালে ১০ থেকে ১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা নাফ নদীতে মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্তঘেঁষা দিক থেকে কয়েকটি নৌকায় করে সশস্ত্র ব্যক্তিরা এসে দুটি নৌকা ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে সাত জেলেকে তুলে নিয়ে যায়। অন্য জেলেরা আতঙ্কে দ্রুত সরে যান।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয়রা জানান, নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728