1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সলিমপুরকে নিরাপদ ও বাসযোগ্য করতে কাজ করছে পুলিশ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-06-2026 ইং
  • 88 বার পঠিত
ad728

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। 

তিনি বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমি দখলসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক পথসভা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে।

অপরাধ দমনে চলমান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড বা মাদক ব্যবসার তথ্য জানা গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানাই।

মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার তাঁদের বক্তব্য শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় তিনি গুজব, অপপ্রচার ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728