1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চলতি বছর ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু চট্টগ্রামে

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 12-11-2025 ইং
  • 26232 বার পঠিত
ad728

ডেঙ্গু আক্রান্ত হয়ে নাদিয়া জান্নাত তাসকিয়া (১০) নামে এক শিশুর মৃত্যুর খবর জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

ডেঙ্গুতে মৃত্যু হওয়া তাসকিয়া মঙ্গলবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৯৮৩ জনে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন পুরুষ, ১ হাজার ১৭৬ নারী এবং ৭০৯ জন শিশু। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728