1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

স্বর্ণসহ যাত্রী আটক শাহ আমানত বিমানবন্দরে

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 12-11-2025 ইং
  • 40732 বার পঠিত
ad728

জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইটের ৫ যাত্রীকে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ  উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।   বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জেসমিন আক্তার নামের যাত্রীর কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ২০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়। কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।

ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়। পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিম করা হয়।

যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728