বিগত ১৭ বছরের শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এবং জুলাই-আগস্ট বিপ্লবে নিহত শহীদদের হত্যার বিচার দাবিতে সীতাকুণ্ড পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক কমিটির সদস্য ও সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ। সমাবেশে তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের রক্তের ন্যায়বিচারের লড়াই থেমে থাকবে না। দুঃশাসনের অবসান ঘটবেই।” বিক্ষোভে বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সীতাকুণ্ড বাজার মুখর হয়ে ওঠে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

