1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 25812 বার পঠিত
ad728

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি ও নজরদারি চালাতে বাড়ানো হয়েছে চেকপোস্টও। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরের শাহ আমানত সড়ক, সিটি গেট, কাপ্তাই রাস্তার মাথা, কাজীর দেউড়ি, কোতোয়ালী ও আগ্রাবাদ এলাকায় বিশেষ নজরদারি রেখেছে পুলিশ। এছাড়া পেট্রোলিং টিমের মাধ্যমে নজরদারি রাখছে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী। 

নগরের সিটি গেট থেকে কাজীর দেউড়ি মোড় ঘুরে দেখা যায়, শহরে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পেট্রোলিং টিম মোতায়েন করা হয়েছে।

এ নিয়ে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘নগরের নিরাপত্তা নিশ্চিতে আমাদের ১০টি পেট্রোলিং টিম কাজ করছে। এছাড়া গোয়েন্দা তথ্য ও এসেসমেন্ট অনুযায়ী চেক পোস্ট বসানোর যদি প্রয়োজন হয় তাও ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কা দেখছি না।’

সিএমপির জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘শহরে জননিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে রয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য। নিরাপত্তা জোরদার রাখার কারণে জনসাধারণ যাতে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728