1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বন্দরে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 31940 বার পঠিত
ad728

নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে ব্যক্তিগত গাড়ি। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728